বছরের শুরুতেই মায়াপুর ইসকন মন্দিরে ভীড়
দি নিউজ লায়ন ; পুরনো বছরের কালো ছায়া ভুলে ২০২১ এর নতুন সকালের অপেক্ষায়, সারা বিশ্ববাসী বাদ গেলোনা রাজ্য ।গত বছর নতুন বছরের সূচনা হয়েছিল সকলের মঙ্গল কামনাও করা হয়েছিল কিন্তূ রক্ষা করতে পারিনি করোনার মারন গ্রাস ,আমফানের বিপর্যয় ঝড় গৃহহীন করেছিল অনেককেই। কিন্তু আশায় বাঁচে সকলেই। বিষাদে ভরা দিনগুলি মনে থাকে বেশি।
সুখ ক্ষণস্থায়ী, তাই বোধহয় দুঃখের স্মৃতি ভেসে আসে বারবার। রাত ১২টার সন্ধিক্ষণ আসতেই সবাই মেতে উঠেছিল আনন্দে।ভগবানের কাছে প্রার্থনা করছেন সবাই কোরোনা সংক্রমণ দূরে ঠেলে সুস্থ পৃথিবী হোক সবাই ভালো থাকুক।শুক্রবার তাই নতুন সূর্য ওঠার পরই সাধারণ মানুষ সহ অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে কেউ পিকনিক করতে কেউ বা মন্দিরে পুজো দিতে।অনেকে পিকনিকে গান বাজনা হই হুল্লোর মজা করে সকলেই ভোলার চেষ্টা করেছে অতীত।
আশায় বুক বেঁধেছে একুশ সাল।তাই নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে মানুষের ঢল নেমেছে।কে বলবেন বিশ্ব বাসীর আতংক রয়েছে ।আজ যেন লাগাম ছাড়া মানুষের আনন্দ এক হয়ে গিয়েছে। বাচ্ছা ,যুবক, যুবতী, গৃহবধূ থেকে বৃদ্ধ ভিড় জমালেন নদিয়ার ইসকন মন্দিরে ।সঙ্গে প্রসাদ ভোগ মন্দির দর্শন গঙ্গা ভ্রমণ সব কিছু একটি দিনেই আনন্দ নিতে চাইছে।এতদিন ঘরবন্ধি হয়ে থাকা এক দিনে সব উপভোগ করতে চাইছে নতুন বছরে প্রথম দিনে ভ্রমণ পিপাসু মানুষ।

Post a Comment